নারী দিবস উপলক্ষে রাজশাহীতে মোমবাতি প্রজ্জ্বলন

রাজশাহী প্রতিনিধি
০৮ মার্চ ২০১৭, ০১:০০আপডেট : ০৮ মার্চ ২০১৭, ০১:১৯

রাজশাহীতে নারী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ‘নারী পুরুষ সমতা উন্নয়নের যাত্রা: বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’— এই প্রতিপাদ্যে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজশাহীতে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। একইসঙ্গে রাজশাহীর তিন নারী নেত্রীকে সম্মাননা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) রাতে নগরীরর আলুপট্টি থেকে শুরু করে ভুবনমোহন পার্কের শহীদ মিনারের পাদদেশে প্রজ্জ্বলন করা হয় মোমবাতি। কেবল নারীরাই নন, নারী-পুরুষ সমতা উন্নয়নের যাত্রায় অংশীদার হওয়ার প্রতিশ্রুতি নিয়ে পুরুষরাও অংশ নেন নারী দিবসের এই কর্মসূচিতে।
মোমবাতি প্রজ্জ্বলনের পর রাজশাহীর তিন সাহসী নারী নেত্রীকে উত্তরীয় প্রদানের মাধ্যমে সম্মাননা দেওয়া হয়। তারা হলেন— নারী নেত্রী ও রাজশাহী জেলা পরিষদ সদস্য কৃষ্ণা দেবী, গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য কস্তানতিনা হাঁসদা এবং সাবেক প্রতিমন্ত্রী ও নারী নেত্রী জিনাতুন নেসা তালুকদার।
অ্যাসোসিয়েশর ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (এসিডি) আয়োজনে হাফিজ উদ্দীনের সঞ্চালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন সচেতনের প্রতিনিধি শিরিনা ইয়াসমিন, ব্লাস্টের প্রতিনিধি অ্যাডভোকেট সাবিনা বেগম, লফসের প্রতিনিধি চম্পা খাতুন ও এসিডির প্রতিনিধি রবিউল ইসলাম।

আরও পড়ুন-

জীবনযুদ্ধে হার না মানা ভ্যানচালক জায়দা বেগম

বখাটের বিরুদ্ধে নিজেই মামলা করলেন বিচারক

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী