রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে যুক্ত করা হলো অটো কিয়স্ক মেশিন। এই যন্ত্রে নিজের স্মার্ট কার্ড পাঞ্চ করে চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ইলেকট্রনিক রেকর্ডে সংযোজন করাসহ বিভিন্ন সেবা পাবেন রোগীরা।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন অটো কিয়স্ক মেশিন উদ্বোধন করেন। এ সময় ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক, প্রধান চিকিৎসক ডা. তবিবুর রহমান শেখ প্রমুখ।
এদিন দুপুর ১টায় উপাচার্যের সম্মেলন কক্ষে পরীক্ষা নিয়ন্ত্রণ দফতরের অটোমেশন কার্যক্রমের আওতায় রেজাল্ট প্রসেসিং সিস্টেম উদ্বোধন করা হয়। এর মাধ্যমে ডিজিটাল প্রযুক্তিতে দ্রুততার সঙ্গে পরীক্ষার ফল প্রণয়ন ও প্রকাশসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন করা যাবে। এছাড়া পরীক্ষার ফরম পূরণ, পরীক্ষায় হাজিরা, নম্বরপত্র, ট্রান্সক্রিপ্ট এবং সনদ প্রদানসহ অন্যান্য কাজও করা হবে এই কার্যক্রমের আওতায়।
আরও পড়ুন-
ঝুঁকিতে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা ব্রিজ
নারায়ণগঞ্জে চুরির অভিযোগে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত
জঙ্গি দমনে ফেসবুকের সঙ্গে বৈঠক করবে পুলিশ
জঙ্গি দমনে রবিবার থেকে ঢাকায় ১৪ দেশের পুলিশ প্রধানদের সম্মেলন
রাসায়নিক অস্ত্র প্রতিরোধ সংস্থার চেয়ারম্যান বাংলাদেশ
জিএসপি নিয়ে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই রয়েছে: বার্নিকাট
'বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ নয়, সফল করাই আমাদের উদ্দেশ্য’
অভিবাসী কর্মীদের ৯০ শতাংশ দুর্নীতির শিকার: টিআইবি
সাঁওতাল পল্লীতে আগুন: চিহ্নিত দুই পুলিশ সদস্যই এখন রিজার্ভ ফোর্সে
প্রশ্নপত্র ফাঁসে উদ্বেগ জানিয়ে বিশিষ্টজনদের বিবৃতি
নিষিদ্ধ হচ্ছে সাঈদীসহ স্বাধীনতাবিরোধী লেখকদের বই!
না.গঞ্জে তামিমের আস্তানায়ও ছিল কুমিল্লায় গ্রেফতার হওয়া অমি!
নৌবাহিনীতে চীনের তৈরি ২টি সাবমেরিন যুক্ত হচ্ছে রবিবার
রাসায়নিক অস্ত্র প্রতিরোধ সংস্থার চেয়ারম্যান বাংলাদেশ
/জেএইচ/








