ছাত্রলীগ-যুবলীগের ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০১৭, ১৭:৫০আপডেট : ১৫ এপ্রিল ২০১৭, ১৭:৫০

ছাত্রলীগ-যুবলীগের ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা চট্টগ্রামের ডিসি হিলে শুক্রবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের অনুষ্ঠানে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে ক্ষমতাসীন সরকারের দুই ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই)আক্তার হোসেন শুক্রবার রাতেই এই মামলা করেন। ছাত্রলীগ ও যুবলীগের ৩৪ নেতাকর্মী ছাড়াও অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করা হয়েছে মামলায়। পুলিশের দাবি, তাদের প্রায় সবাই যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের ছত্রছায়ায় থাকে।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহেদুল কবির বাংলা ট্রিবিউনকে জানান, পুলিশের ওপর হামলার পর ছাত্রলীগের চার কর্মীকে পহেলা বৈশাখের অনুষ্ঠানেই আটক করা হয়। হামলায় আহত পুলিশ কর্মকর্তা কিরণ বড়ুয়া এখন দামপাড়া পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ সূত্র বাংলা ট্রিবিউনকে জানিয়েছে, ছাত্রলীগ ও যুবলীগের ২৫-৩০ জনের একটি দল পুলিশের নিরাপত্তা চেকপোস্ট এড়িয়ে ডিসি হিলে আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঢোকার চেষ্টা করে। কিন্তু পুলিশ তাদের বাধা দিলে তাদের ওপর ইট-পাটকেল ছুঁড়তে থাকে ছাত্রলীগের উচ্ছৃঙ্খল কর্মীরা।
এ সময় চট্টগ্রাম আদালতের পুলিশ ইন্সপেক্টর কিরণ বড়ুয়া মাথায় আঘাত পেয়ে আহত হন। তখন ডিসি হিলের আশপাশের এলাকা থেকে ছাত্রলীগের চার কর্মীকে আটক করে পুলিশ। তাদের ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুন উর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের ছাত্রলীগের চট্টগ্রাম কলেজ ইউনিট শাখার কর্মী পরিচয় দিয়েছে। তারা যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের সমর্থক বলেও জানিয়েছে। তাদের পরিচয় খতিয়ে দেআ হচ্ছে। পাশাপাশি হামলার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।’

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের