নারীসহ চার রোহিঙ্গা চমেক হাসপাতালে

চট্টগ্রাম ব্যুরো
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৪:১০

চমেক হাসপাতাল (ফাইল ছবি)

মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর দমন অভিযানে বাংলাদেশে পালিয়ে আসা এক নারীসহ চার রোহিঙ্গা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে তাদের চমেক হাসপাতালে আনা হয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলা উদ্দিন তালুকদার এ তথ্য জানিয়েছেন।

হাসপাতালে ভর্তি হওয়া চার রোহিঙ্গা হলেন- রাখাইন রাজ্যের মংডুর হাছুয়াতা এলাকার বাসিন্দা মো. হোসেন (৫০), নেগ্রাচংয়ের টমবাজার এলাকার বাসিন্দা নবী হোসেন (৫০), বেদিনার তমব্রু এলাকার মো. জাকির (২৮) ও টেকনাফ ক্যাম্পে আশ্রয় নেওয়া রাজিয়া (৩৫)। এদের মধ্যে জাকির মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন।

এএসআই আলা উদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার মধ্যে চার রোহিঙ্গাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে একজন মাথায় আঘাত নিয়ে ভর্তি হন। আর অন্যরা জন্ডিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভর্তি হন। চার রোহিঙ্গাকে হাসপাতালের ১৪, ১৫ ও ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

/এমএ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি