হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

হিলি প্রতিনিধি
২৬ মার্চ ২০১৮, ১৩:১৭আপডেট : ২৬ মার্চ ২০১৮, ১৩:১৮

হিলি স্থল বন্দর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের মাঝে পাসপোর্টে যাতায়াত কার্যক্রম চালু রয়েছে।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সচিব মো. শাহিনুর ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার বাংলাদেশের ৪৮তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের ভেতরে ট্রাক থেকে পণ্য ওঠানো, নামানো, ডেলিভারি কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম পুনরায় শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বাংলা ট্রিবিউনকে জানান, বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম