বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে পুষ্পস্তবক, সশস্ত্র সালাম

বেনাপোল প্রতিনিধি
২৬ মার্চ ২০১৮, ১৮:৪৪আপডেট : ২৬ মার্চ ২০১৮, ১৮:৫৪

স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শার্শার কাশিপুরে বীরশ্রেষ্ঠ শেখ নূর মোহাম্মদের সমাধিতে সশস্ত্র সালাম ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। এ ছাড়া, শার্শা ও বেনাপোলে বৈচিত্র্যময় আয়োজনে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে ৪৮তম এই স্বাধীনতা দিবস।
সোমবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের সকালে শার্শার কাশিপুরে শহীদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে সশস্ত্র সালাম দেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর নজরুল ইসলাম। এ সময় তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদের সমাধিতে। পরে শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের পরিবারের সদস্যরা ও স্থানীয় মুক্তিযোদ্ধাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মহান স্বাধীনতা দিবসের আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এদিকে, উপজেলা প্রশাসনের আয়োজনে শার্শা স্টেডিয়ামে বীর শহীদদের স্মরণে জাতীয় পতাকা উত্তোলন ও নীরবতা পালন করা হয়। পাশাপাশি আয়োজিত হয় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর, স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মনজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলসহ স্থানীয় রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বেনাপোলেও বর্ণাঢ্য আয়োজনে ২৬ মার্চ ও মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। সকালে বেনাপোলের কাগজপুকুরে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, প্যানেল মেয়র শাহাবুদ্দিন মন্টু, মাস্টার আহসানউল্লাহ, স্থানীয় স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয় র্যা লি। এ ছাড়া, জাতীয় এই দিবসটি উপলক্ষে বেনাপোল বল্ডফিল্ডে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন-
লাখো কণ্ঠে ধ্বনিত ‘আমার সোনার বাংলা’

রাজারবাগে অস্ত্রাগার খুলে দিয়েছিলেন আবু শামা

দ্বিচক্র যানে স্বাধীনতা দিবস উদযাপন (ফটো স্টোরি)
শিক্ষা প্রতিষ্ঠানে সমবেত কণ্ঠে ধ্বনিত হলো জাতীয় সঙ্গীত

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের