লাখাইয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৪০

হবিগঞ্জ প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৮, ১০:০৮আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১০:০৮

হবিগঞ্জ হবিগঞ্জের লাখাই উপজেলায় একটি সামাজিক সংগঠনের সভাপতি পদ নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার (৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায সংঘর্ষের ওই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিংহ গ্রামের নূরুল ইসলাম ওরফে শাফি মিয়া ও একই গ্রামের কুদ্দুছ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি হিলফুল ফুজুল গ্রাম উন্নয়ন সমিতি নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে গ্রামবাসীর একাংশ নূরুল ইসলামকে ঘোষণা দেন। এর বিরোধীতা করেন কুদ্দুস মিয়া ও তার লোকজন।

এমতাবস্থায় ক্ষিপ্ত হয়ে কুদ্দুস মিয়ার বাড়ির ওপর দিয়ে চলাচলের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেন তিনি। এতে বেশ কয়েকটি পরিবার আটকা পড়েন। বুধবার সকালে এ নিয়ে নুরুল ইসলামের লোকজন ও কুদ্দুস মিয়ার লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে নারীসহ অন্তত ৪০ জন আহত হন।

খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর অবস্থায় অন্তত ২০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান।

গুরুতর আহতরা হলেন– রাসেল মিয়া (২০), জজ মিয়া (৫৫), জাহির (২৭), জজ মিয়া (৩৭), নূর আলম (২৬), আল আমীন (২৭), জুনাইদ (৩৮), রাশাহীদ (৩৮), তাফসির (১৮), টেনু মিয়া (৩০), বিল্লাল (১৮), নূর আলম (২২), মনিনা খাতুন (২০), শাহীদ মিয়া (৫২), ইকবাল (২৬), মাসুদ (২২), আব্দুল কাইয়ূম (৩৬), সাবাল (২৬), মুন (৪০), সুজন (২৬), ফরিদ (৪২)।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সেইসঙ্গে পূণরায় সংঘর্ষে এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ