আমি এখন সবার এমপি: শিবলী সাদিক

হিলি প্রতিনিধি
০১ জানুয়ারি ২০১৯, ১২:০০আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১২:০১

নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে শিবলি সাদিক দিনাজপুর-৬ আসনে টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য পদে জয়ী শিবলী সাদিক বলেছেন, ‘নির্বাচন হয়ে গেছে, আমি এমপি নির্বাচিত হয়েছি। আমি এখন সবার এমপি। আমার কাছে কোনও দল নেই, কোনও মত নেই। আমার আহ্বান থাকলো সকল দল, সকল মানুষ, খেটে খাওয়া মানুষ অবাধে যেন আমার কাছে আসে।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় হিলির সিপি রোড এলাকায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে হাকিমপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘আজকে যে বিজয় নিশ্চিত হয়েছে সে বিজয় সকল নেতাকর্মীর অক্লান্ত পরিশ্রম ও কর্মের ফল। আপনারা প্রমাণ করেছেন যে নেতাকর্মীরা যদি সকলে একসঙ্গে থাকেন  তাহলে কেউ আটকাতে পারবে না। আজ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ও বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ এই বিজয়কে নিশ্চিত করেছে তাদের ভোটের মাধ্যমে।

তিনি আরও বলেন, ‘আমরা যারা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছি আমাদের নিকট এলাকার মানুষের ব্যাপক আশা প্রত্যাশা রয়েছে। আমি নির্বাচনের পূর্বে হাকিমপুরের মানুষের জন্য যেসব ওয়াদা করেছিলাম যে সমস্ত কাজের স্বপ্ন দেখেছিলাম সেগুলো পূরণ করাই আমার জন্য চ্যালেঞ্জ। আপনারা খেয়াল রাখবেন আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে কেউ যেন বিন্দু পরিমাণ কষ্ট না পায়।’

এর আগে হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাতে আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠন, বিভিন্ন সংগঠন, নানা শ্রেণি পেশার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় সেখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরমেয়র জামিল হোসেন চলন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রেজা শাহীন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ডাব্লু, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ হারুনসহ অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক্সেল-এসপিএসএস জানলেই পড়াশোনার ফাঁকে আয়ের সুযোগ
এক্সেল-এসপিএসএস জানলেই পড়াশোনার ফাঁকে আয়ের সুযোগ
আইফোন ১৮ প্রো সিরিজে যত নতুন পরিবর্তন আনলো অ্যাপল
আইফোন ১৮ প্রো সিরিজে যত নতুন পরিবর্তন আনলো অ্যাপল
তালের সেমাইয়ে মিশুক শরতের মিষ্টি স্বাদ, রইল সহজ রেসিপি
তালের সেমাইয়ে মিশুক শরতের মিষ্টি স্বাদ, রইল সহজ রেসিপি
বর্জ্য থেকে বিদ্যুৎ: পরিবেশের ঝুঁকি কতটা 
বর্জ্য থেকে বিদ্যুৎ: পরিবেশের ঝুঁকি কতটা 
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা?