বাগেরহাটে কাভার্ডভ্যান চাপায় স্কুলশিক্ষক নিহত

বাগেরহাট প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৫২আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৫৬

বাগেরহাটে কাভার্ডভ্যান চাপায় স্কুলশিক্ষক নিহত বাগেরহাটের চুলকাঠিতে কাভার্ডভ্যান চাপায় গৌরাঙ্গ বিহারী দাশ (৫০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

গৌরাঙ্গ বিহারী দাশ বাগেরহাট সদর উপজেলার ক্ষুদ্রচাকশ্রী গ্রামের গোপাল বিহারী দাশের ছেলে। তিনি সুগন্ধী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুলকাঠি বাজারের কাজ শেষে সাইকেলযোগে তিনি বাড়ি ফিরছিলেন। চুলকাঠি ঈদগাহের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় মোংলা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-১৩-০৪৯৩) তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মাথায় মারাত্মক আঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কাছে থাকা ব্যাংকের জমা বই দেখে স্থানীয়রা তার পরিচয় নিশ্চিত করে।

কাটাখালী হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, পুলিশ সন্দেহভাজন কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’