বিজিবি-বিএসএফ প্রথম ফায়ারিং প্রতিযোগিতা সমাপ্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২০ মার্চ ২০১৯, ২০:৪১আপডেট : ২০ মার্চ ২০১৯, ২০:৫২

বিজিবি-বিএসএফ ফায়ারিং প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় বাংলাদেশ ও ভারতের দুই সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর  তিন দিনব্যাপি ফায়ারিং প্রতিযোগিতা শেষ হয়েছে। বুধবার (২০ মার্চ) বিকালে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দফতরে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়। বিজিবি-বিএসএফ ফায়ারিং প্রতিযোগিতা

ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন বিজিবির অতিরিক্ত মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান। বিশেষ অতিথি ছিলেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আইনুল মোর্শেদ খান পাঠান, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল বেনজীর আহমেদ ও বিএসএফ’র ফায়ারিং টিম লিডার ডেপুটি কমান্ডেন্ট অবিনাশ কুমার। বিজিবি-বিএসএফ ফায়ারিং প্রতিযোগিতা

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান জানান, বিজিবি-বিএসএফ এর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়ানোর জন্যই প্রথমবারের মতো এ ধরণের প্রতিযোগীতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় বিজিবি ও বিএসএফের ২৮ জন সদস্য অংশগ্রহণ করেন। বিজিবি-বিএসএফ ফায়ারিং প্রতিযোগিতা

ফায়ারিং প্রতিযোগিতায় বিজিবি ও বিএসএফ দু’দলই সমান ৩৩৬ পয়েন্ট স্কোর করে যৌথভাবে বিজয়ী হয়। বিএসএফ এর কনস্টেবল বান্টি কুমার সেরা শুটার নির্বাচিত হয়েছেন। প্রতিযোগিতা শেষে বিকালে দর্শনা সীমান্ত দিয়ে ১৪ সদস্যের বিএসএফ প্রতিনিধি দল ভারতে ফেরত যান বলে জানিয়েছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী