বাসাইলে গাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ মার্চ ২০১৯, ২৩:০৮আপডেট : ২৩ মার্চ ২০১৯, ২৩:১২

টাঙ্গাইল

টাঙ্গাইলের বাসাইলে গাছের সঙ্গে ধাক্কা লাগায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মার্চ) রাত পৌনে ৮টার দিকে উপজেলার তালতলা এলাকায় হাকিমপুর-জশিহাটী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– উপজেলার কামুটিয়া গ্রামের লাল খানের ছেলে শাওন খান (২৭) ও একই এলাকার বিল্লালের ছেলে জামিল (২৫)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শাওন ও জামিল মোটরসাইকেলে করে ভাইস-চেয়ারমান প্রার্থী খান বাহাদুরের নির্বাচনি জনসভায় যোগ দিতে একঢালায় যাচ্ছিলেন। পথে তালতলা এলাকায় তাল গাছের সঙ্গে তাদের বহনকারী মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই তারা নিহত হন।

এসব তথ্য নিশ্চিত করে বাসাইল থানার ওসি এসএম তুহীন আলী বলেন, ‘ওই দুই যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। পরে গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা ঘটনাস্থলেই নিহত হন।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’