শ্রীলঙ্কায় আরও হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০১৯, ০৭:৫৪ আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ০৮:০০

২১ এপ্রিলের ভয়াবহ সিরিজ বিস্ফোরণের পর শ্রীলঙ্কায় নতুন করে আরও হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার রাতে মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে দেশটিতে বিদ্যমান ভ্রমণ সতর্কতা আরও উন্নীত করে ‘‌উচ্চতর ভ্রমণ সতর্কতা’ জারি করা হয়েছে। এতে ‘সন্ত্রাসজনিত কারণে শ্রীলঙ্কা ভ্রমণ পুনর্বিবেচনার’ জন্য আমেরিকানদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপি।

শ্রীলঙ্কায় আরও হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের শ্রীলঙ্কায় কর্মরত যুক্তরাষ্ট্রের সব সরকারি চাকরিজীবীদের স্কুলে যাওয়ার বয়সী সন্তানদেরও দেশটি ত্যাগের পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। এছাড়া শ্রীলঙ্কায় খুবই জরুরি নয় এমন মার্কিন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদেরও দেশে ফেরার অনুমোদন দেওয়া হয়েছে।

ভ্রমণ সতর্কতায় বলা হয়, ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলো শ্রীলংঙ্কায় সম্ভাব্য হামলার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে।’

এদিকে ভয়াবহ সিরিজ বিস্ফোরণের এক সপ্তাহের মধ্যেই শুক্রবার শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে ফের তিনটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিন নিরাপত্তাবাহিনীর অভিযানকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। অভিযানে উদ্ধার করা হয়েছে আইএসের পতাকা ও পোশাক।

পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে জানিয়েছেন, অভিযান পরিচালনার সময় বন্দুকযুদ্ধ হয়েছে এবং জঙ্গিগোষ্ঠী আইএসের পতাকা ও পোশাক উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, কালমুনাই শহরে সাইন্দা-মারুদু এলাকায় নিরাপত্তা অভিযানের সময় বন্দুকযুদ্ধ হয়। অভিযানের সময় তিনটি বিস্ফোরণ হয়েছে। পুলিশকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে বড় ধরনের বন্দুকযুদ্ধের আগেই এক আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। নিরাপত্তাবাহিনীর এই অভিযানে সেনা সদস্যরাও অংশগ্রহণ করছে। ধারণা করা হচ্ছে, ওই বাড়িটি সুইসাইড ভেস্ট তৈরির কারখানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

সাম্মানথুরাই এলাকায় অভিযানের সময় একটি বাড়ি থেকে বোমা তৈরি করা সম্ভব এমন পরিমাণের বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এই শহরে অভিযানে আইএসের পোশাক ও পতাকা, ১৫০টি জেলিগনাইট স্টিক, ১০ হাজার বল বিয়ারিং, ড্রোন ক্যামেরা ও অন্তত একটি সুইসাইড ভেস্ট উদ্ধার করা হয়েছে। সিরিজ হামলার ঘটনায় লঙ্কান পুলিশ ইতোমধ্যে ৭৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে সিরিয়া ও মিসরের নাগরিকও রয়েছে।

/এমপি/
সম্পর্কিত
উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৬
১০ হাজার রুপি বেতনের তরুণের অ্যাকাউন্টে ১০ হাজার কোটি রুপি!
যুদ্ধজাহাজে স্টিলথ ড্রোনের উড্ডয়ন-অবতরণে সফল চীন
সর্বশেষ খবর
লন্ডনে ধর্ষণের অভিযোগ: দুই বাংলা‌দেশিকে ধর‌তে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা
লন্ডনে ধর্ষণের অভিযোগ: দুই বাংলা‌দেশিকে ধর‌তে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা
টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর, ২০২৬)
শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু রবিবার থেকে: শ্রমমন্ত্রী
শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু রবিবার থেকে: শ্রমমন্ত্রী
মানুষের জীবন বদলের গল্প নিয়ে ‘সুখ ফুটেছে মুখের রেখায়’ প্রদর্শনী শুরু
মানুষের জীবন বদলের গল্প নিয়ে ‘সুখ ফুটেছে মুখের রেখায়’ প্রদর্শনী শুরু
সর্বাধিক পঠিত
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
হাজারো মোমবাতির আলোয় আলোকিত গারো পাহাড়
হাজারো মোমবাতির আলোয় আলোকিত গারো পাহাড়
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?