চার মাস নিখোঁজের পর বাড়ি ফিরলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী

নাটোর প্রতিনিধি
২৩ মে ২০১৯, ০৯:৫১আপডেট : ২৩ মে ২০১৯, ১০:০৩

জামিল হোসেন মিলন প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জামিল হোসেন মিলন তিন মাস ২২ দিন পর বাড়ি ফিরেছেন। আজ বৃহস্পতিবার (২৩ মে) ভোর ৬টার দিকে তিনি বাড়ি ফেরেন। মিলনের বাবা এমদাদুল হক মিয়াজী বিষয়টি নিশ্চিত করেছেন।

ইমদাদুল হক মিয়াজী জানান, মিলন বর্তমানে সুস্থ আছেন। গতরাতে ঢাকার আব্দুল্লাহপুরে দুই হাজার টাকাসহ মিলনকে ছেড়ে দেওয়া হয়। যারা তাকে উঠিয়ে নিয়েছিল তারাই তাকে ছেড়ে দেয়। প্রথমে বাসে উঠে মিলন নাটোরে পৌঁছান। পরে নাটোর শহর থেকে নিজ বাড়ি সদর উপজেলার ছাতনী ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামে পৌঁছান মিলন।

উল্লেখ্য, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নাটোর সদর থেকে চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন জামিল হোসেন মিলন। গত ৩১ জানুয়ারি রাতে র‍্যাব পরিচয়ে মিলনকে অপহরণ করা হয় বলে দাবি করেন তার স্বজন ও অনুসারিরা। মিলনকে উদ্ধারে মানববন্ধন ও বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা।

পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন জানান, ‘মিলনের বাড়ি ফিরে আসার বিষয়টি শুনেছি। পুলিশ ইচ্ছাকৃতভাবে এ ব্যাপারে কোনও পদক্ষেপ নেবে না। তবে মিলনের পরিবার থেকে যদি কোনও অভিযোগ দেওয়া হয় তাহলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেবে প্রশাসন।’

নাটোর র‍্যাব অফিসের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রাজিবুল আহসান জানান, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সিইও যদি কোনও নির্দেশ দেন তাহলে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। ভিটটিমের পরিবার থেকে অভিযোগ করা হলেও যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

/এফএস/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী