লাকসামে ছেলেধরা সন্দেহে ভিক্ষুককে গণপিটুনি

কুমিল্লা প্রতিনিধি
২০ জুলাই ২০১৯, ২৩:২৮আপডেট : ২০ জুলাই ২০১৯, ২৩:২৯

কুমিল্লা

কুমিল্লার লাকসামে ছেলেধরা সন্দেহে এক ভিক্ষুককে গণপিটুনি দেওয়া হয়েছে। এতে ওই ভিক্ষুকের পা ভেঙে যায়। গুরুতর আহত  অবস্থায় তাকে উদ্ধার করে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ। শনিবার (২০ জুলাই) লাকসাম পৌরশহরের পেয়ারাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওইদিন পেয়ারাপুর এলাকায় একটি ব্যাগ হাতে নিয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করেন রফিকুল ইসলাম (৪৩) নামে ওই ভিক্ষুক। ভিক্ষা শেষে জেলেপাড়া সংলগ্নে চা দোকানের কাছে ঘোরাফেরা করছিলেন। এসময় স্থানীয় লোকজন ছেলেধরা সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ করলে অসংলগ্ন কথা বলায় গণপিটুনি দেয়। এতে তার ডান পা ভেঙে যায়। পরে খবর পেয়ে লাকসাম থানার এসআই রফিকুল ইসলাম তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। আহত রফিকুল ইসলাম মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে।

লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন বলেন, ‘তার বাড়িতে খোঁজ নিয়ে জানতে পেরেছি সে কিছুটা মানসিক ভারসাম্যহীন।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী