ঠাকুরগাঁওয়ের পাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৬ জুলাই ২০১৯, ১৫:৩৮আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১৫:৪০

বিজয়ী মো. জিল্লুর রহমান ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর পাড়িয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. জিল্লুর রহমান। তিনি লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এর আগে ওই ইউনিয়নে দু’বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মান্নান বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ফল ঘোষণা করেন। তিনি জানান, ঘোড়া প্রতীকের প্রার্থী জিল্লুর রহমান ৭ হাজার ১৪৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলে রাব্বী রুবেল নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ৮৫১ ভোট পেয়েছেন। ১১ হাজার ৩৭৪ জন ভোটার ভোট দেন।
প্রসঙ্গত, আওয়ামী লীগের মনোনয়নে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেন পাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আহসান হাবীব বুলবুল। এ কারণে পদটি শূন্য ঘোষণা করা হয়।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম