শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ১৫ ফেরি চলছে, কোনও ভিআইপি সুবিধা নেই

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৯, ১৩:৫৩আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ১৪:৫২

শিমুলিয়া ঘাট মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর নাগাদ ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এই রুটে এখন চারটি রো রো ফেরিসহ ১৫টি ফেরি চলছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী। ফেরি পারাপারের ক্ষেত্রে ভিআইপিদের আলাদা কোনও সুবিধা দেওয়া হচ্ছে না বলেও জানান তিনি।

প্রায় ২২ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। ভোরে কিছু ফেরি চললেও সেই ফেরিগুলোতে কোনও যান পারাপার করা হয়নি, শুধু যাত্রী পার করা হয়েছে। বর্তমানে ঘাটে প্রায় পাঁচশত ছোটবড় যান ফেরি পারের অপেক্ষায় আছে। দীর্ঘ সময় ফেরিসহ নৌযান চলাচল ব্যাহত হওয়ায় ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে শিমুলিয়া ঘাটে। ফেরি (ছবি: মুন্সীগঞ্জ প্রতিনিধি)

এই তথ্য নিশ্চিত করে বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, ‘ফেরি পারাপারের ক্ষেত্রে ভিআইপিদের আলাদা কোনও সুবিধা দেওয়া হচ্ছে না। আজ কাউকে ভিআইপি সুবিধা দেওয়ার জন্য এখন পর্যন্ত কোনও বার্তাও পাইনি। কোনও গাড়ি সিরিয়াল ভেঙে সামনে যেতে পারছে না। আবহাওয়া এখন ভালো আছে। যতক্ষণ ফেরি চলাচলের জন্য উপযুক্ত আবহাওয়া থাকবে, ফেরি চলবে।’

আরও পড়ুন- ২২ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চালু

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী