খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে বিস্ফোরণের ঘটনা তদন্তে একাধিক টিম

খুলনা প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৯, ১৮:২৮ আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১৮:৩০

খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে বিস্ফোরণের ঘটনা তদন্তে একাধিক টিম

খুলনা মহানগরীতে আওয়ামী লীগের ৩৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ডের শিরোমনি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনার তদন্তে একাধিক টিম মাঠে কাজ রয়েছে। অ্যান্টি টেরোরিজম ইউনিট ও কাউন্টার টেরোরিজম ইউনিটসহ বেশ কয়েকটি গোয়েন্দা দল তদন্ত শুরু করেছে।

মঙ্গলবার (১ অক্টোবর) ঢাকা থেকে খুলনায় এসে সকাল থেকেই গোয়েন্দা ইউনিটের সদস্যরা বিস্ফোরিত আলামতসহ ঘটনার সার্বিক বিষয় পর্যবেক্ষণ করেন।

খুলনা মেট্রাপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবির জানিয়েছেন, আইএস দায় স্বীকার করেছে কিনা তা তিনি জানেন না। তবে এ বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন।

কেএমপির মুখপাত্র মনিরুজ্জামান মিঠু বলেন, ‘ককটেল বিস্ফোরণের বিষয়টি পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। ঊর্দ্ধতন কর্মকর্তারা বিষয়টি সার্বিকভাবে মনিটরিং করছেন।

উল্লেখ্য, সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর শিরোমনিতে আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল বিস্ফারণ ঘটে। এতে কার্যালয়ের মধ্য থাকা চেয়ার, টেবিল ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনও লোকজন আহত হওয়ার ঘটনা ঘটেনি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্গাপূজা উদযাপনে যে পরামর্শ দিলো পুলিশ
দুর্গাপূজা উদযাপনে যে পরামর্শ দিলো পুলিশ
দাঁড়িয়ে দাঁড়িয়ে মারধর দেখা পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার
দাঁড়িয়ে দাঁড়িয়ে মারধর দেখা পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার
প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ক্রীড়া প্রতিমন্ত্রী  
প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ক্রীড়া প্রতিমন্ত্রী  
৫০০ টাকার বাজিতে পাখি খেয়ে গ্রেফতার
৫০০ টাকার বাজিতে পাখি খেয়ে গ্রেফতার
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
আরবির শিক্ষক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বললেন ‘আল্লাহ তারেক রহমানকে দিয়ে বানিয়েছেন’
আরবির শিক্ষক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বললেন ‘আল্লাহ তারেক রহমানকে দিয়ে বানিয়েছেন’