মাদারীপুরে শত শত ঘরবাড়ি বিধ্বস্ত, গৃহবধূর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৯, ১৭:০৭আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ২৩:২২

মাদারীপুরে ঝড়ো হাওয়ায় ভেঙে পড়ে গাছপালা, বাড়িঘর মাদারীপুরে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়ে সালেহা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঝড়ো হাওয়ায় হাজার হাজার গাছপালা উপড়ে পড়েছে। ভেঙে গেছে শত শত কাঁচা ঘরবাড়ি। মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, ‘সদর উপজেলার ঘটমাঝিতে ঝড়ে এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়েছি।’
ঘূর্ণিঝড়ের বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনও ধরনের পূর্ব প্রস্তুতি ছিল না। ঝড়ের তোড়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। শনিবার (৯ নভেম্বর) দুপুর থেকে থেমে থেমে প্রবল ঝড় শুরু হলে টিনের তৈরি দোকানপাট ও বাড়িঘর ভেঙে পড়ে। ঝড়ে রাস্তার ওপরে পড়ে থাকা গাছপালা সরিয়ে চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন স্থানীয়রা।
ঝড় শুরু হওয়ার পর বেলা সাড়ে ১১টা থেকে পুরো জেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। জেলার বিভিন্ন এলাকায় যে ক্ষতি হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি