এমপি বললেন, বন্দুকযুদ্ধে নিহত দুই জন সন্ত্রাসী ছিল না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৯, ১৬:৪০আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ১৭:৩৭

নিহত দ্বীপ আজাদ ও সাইফুল ইসলাম সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিকের দুই দেহরক্ষী পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত দ্বীপ আজাদ ও সাইফুল ইসলাম সন্ত্রাসী ছিল। তারা দুই জন সাতক্ষীরা-২ আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি’র আস্থাভাজন ছিল বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে জানতে চাইলে মীর মোস্তাক আহমেদ রবি বলেন, ‘তারা সন্ত্রাসী ছিল না।’ তিনি এই প্রসঙ্গে আর কোনও কথা বলতে রাজি হননি।

মীর মোস্তাক আহমেদ রবি আরও বলেন, ‘এ বিষয়ে ফোনে কথা বলা যাবে না। সরাসরি কথা বলতে হবে।’

উল্লেখ্য, দ্বীপ আজাদ ও সাইফুল ইসলামকে শুক্রবার গ্রেফতার করা হয়। পরে মধ্যরাতে সাতক্ষীরা বাইপাস সড়কের বকচরা মোড়ে তাদের নিয়ে অভিযানে গেলে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। এসময় ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, দ্বীপ আজাদ ও সাইফুল ইসলাম চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। কালীগঞ্জের এক ব্যক্তির ২৬ লাখ টাকা ছিনতাইসহ বিভিন্ন লোককে হত্যার সঙ্গে দ্বীপ ও সাইফুল জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

দ্বীপ আজাদ শহরের মুনজিতপুর এলাকার মইনুল ইসলামের ছেলে। আর সাইফুল ইসলাম কালীগঞ্জের সাইহাটি গ্রামের সবুর সরদারের ছেলে।

বন্দুকযুদ্ধের এই ঘটনা জানাজানি হওয়ার পর ছাত্রলীগ নেতা সৈয়দ সাদিকুর রহমান সাদিক সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছেন।

আরও পড়ুন- ছাত্রলীগ নেতার দুই দেহরক্ষী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী