গোপালগঞ্জে কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৬

হত্যা

গোপালগঞ্জের কাশিয়ানীতে ফিরোজ মোল্যা (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার (৭ ডিসেম্বর) ভোর রাতে কাশিয়ানী উপজেলার এম এ খালেক ডিগ্রি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজ মোল্যা কাশিয়ানী উপজেলার চর পিঙ্গলীয়া গ্রামের মৃত আলেব মোল্যার ছেলে। তিনি পেশায় কাঠ মিস্ত্রি ছিলেন।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান জানান, আজ ভোর রাতের দিকে  ফিরোজ মোল্যাকে কুপিয়ে হত্যা করে কাশিয়ানী এম. এ খালেক ডিগ্রি কলেজ মাঠে ফেলে রেখে যায় দূর্বৃত্তরা।

সকালে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, নিহতের মাথা, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ।

/টিএন/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম