পাটকল শ্রমিকদের অনশন স্থগিতের সময় বাড়লো

খুলনা প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৯, ০০:১৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ০০:১৬

পাটকল শ্রমিকদের অনশন (ফাইল ছবি) ১১ দফা দাবিতে আন্দেলনরত বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদ ও পাটকল শ্রমিক লীগের সঙ্গে বিজেএমসির রবিবারের (১৫ ডিসেম্বর) বৈঠকে কোনও সিদ্ধান্ত হয়নি। এ অবস্থায় বিজেএমসির অনুরোধে রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের চলা অনশন স্থগিতের সময়সীমা আরও পাঁচ দিন বাড়িয়ে ২২ ডিসেন্বর নির্ধারণ হয়েছে। অনশন কর্মসূচি স্থগিতের পর রবিবার পাট মন্ত্রণালয় ও বিজেএমসিতে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বিজেএমসির চেয়াম্যান আব্দুর রউফ জানান, গত ১৪ ডিসেন্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে তিনি শ্রমিকদের মজুরি কমিশনে জন্য প্রকৃতপক্ষে কী পরিমাণ অর্থ প্রয়োজন তা জানতে চেয়েছেন। সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে। তাই সঠিক হিসাবের জন্য সময় প্রয়োজন। এ কারণে বিজেএমসির বৈঠকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান শ্রমিক নেতাদের কাছে আরও সময় চেয়ে নেন। তাই  অনশন কর্মসূচি আগামী ২২ ডিসেন্বর পর্যন্ত স্থগিত করেছেন তারা।

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. লোকমান হোসেন মিয়া,  শ্রম ও কর্মসংস্থান সচিব কেএম আলী আজম, মহাপরিচালক একেএম মিজানুর রহমানসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

পাটকল সংগ্রাম পরিষদের নেতা মুরাদ হোসেন ও খলিলুর রহমান জানান, সমস্যার সমাধান হতে পারে বলে তারা আশাবাদী। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম