ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২০, ০৮:২৬আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১১:২০

ফেরি চলাচল বন্ধ (ফাইল ছবি)

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৬টা থেকে এই সার্ভিস বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি আরিচা ফেরি অফিসের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান।

তিনি জানান, ঘন কুয়াশায় নিকটবর্তী কোনও বস্তুকে দেখা সম্ভব হচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে এই রুটের ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে।

ফেরির মাস্টারদের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর এই কর্মকর্তা আরও জানান, কুয়াশার তীব্রতা এতটাই বেশি যে নিকটবর্তী কোনও বস্তু দেখা যাচ্ছে না। তাই যেকোনও সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে ফেরি চলাচল সাময়িক বন্ধ করা হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে শত শত যানবাহন আটকে রয়েছে। কুয়াশা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ফেরি চলাচল শুরুর কথাও জানান ওই কর্মকর্তা।

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের