পুলিশের উদ্যোগে ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম

নরসিংদী প্রতিনিধি
১১ এপ্রিল ২০২০, ১৯:০৭আপডেট : ১১ এপ্রিল ২০২০, ২০:০১

করোনা প্রতিরোধে নরসিংদী জেলা পুলিশের উদ্যোগ 'ঘরে থাকুন, নিরাপদে থাকুন'- এই স্লোগানে জনগণের দ্বারপ্রান্তে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে নরসিংদী জেলা পুলিশ। এ লক্ষ্যে গঠন করা হয়েছে একটি ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম। শনিবার (১১ এপ্রিল) সকাল থেকে দুটি অ্যাম্বুলেন্স, দুজন চিকিৎসকসহ ওই টিম শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চিকিৎসাসেবা দেওয়া শুরু করেছে।

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও জেলা পুলিশের মুখপাত্র (গণমাধ্যম) রূপণ কুমার সরকার জানান, নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এর সার্বিক সহযোগিতায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), নরসিংদী শাখার সমন্বয়ে নরসিংদী জেলায় ফ্রি ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা দেওয়ার জন্য চিকিৎসা টিম গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, নরসিংদী জেলায় বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। মানুষের স্বাস্থ্যগত অসুবিধা যাতে না হয়, এজন্য টেলিফোনে বা জায়গায় জায়গায় গিয়ে জনগণকে স্বাস্থ্যসেবা দেওয়ার এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য জেলা পুলিশের দুটি অ্যাম্বুলেন্স ও এমআই (পুলিশের মেডিক্যাল ইনস্ট্রাক্টর), ফ্রি ওষুধসামগ্রী নিয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সঙ্গে যৌথভাবে প্রতিদিন এই টিমগুলো কাজ করবে। এছাড়া হটলাইন নাম্বারে যে কেউ ফোন করলে চিকিৎসা সেবা নিতে পারবে, প্রয়োজনে মানুষের দ্বারপ্রান্তে গিয়ে চিকিৎসা সেবা  দেওয়া হবে।

'রোগী ডাক্তারের কাছে আসতে হবে না, ডাক্তার রোগীর কাছে যাবে'-এই বিষয়কে মূল প্রতিপাদ্য করে এই উদ্যোগ গ্রহণ করেছে নরসিংদী জেলা পুলিশ। এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং পরিধি আরও বাড়ানো হবে বলেও জানায় জেলা পুলিশ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের