র‌্যাবের দেওয়া পাকা বাড়ি পেলেন মুক্তিযোদ্ধা মুরাদ আলী

কুষ্টিয়া প্রতিনিধি
২৪ মে ২০২০, ০৫:১১ আপডেট : ২৪ মে ২০২০, ০৫:১৫




মুক্তিযোদ্ধা মুরাদ আলীর কাছে র‌্যাবের বানিয়ে দেওয়া বাড়ি হস্তান্তর হতদরিদ্র মুক্তিযোদ্ধা মুরাদ আলীকে পাকা বাড়ি বানিয়ে দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সদস্যরা। শনিবার (২৩ মে) দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার অঞ্জনগাছী গ্রামের নিজ বাড়িতে মুরাদ আলীকে অনুষ্ঠানিকভাবে বাড়ির চাবি হস্তান্তর করা হয়।

এসময় মুরাদ আলী সাংবাদিকদের বলেন, আমার ঘর-বাড়ি কিছুই ছিল না। র‌্যাব আমাকে পাকা বাড়ি বানিয়ে দিয়েছে। আমি র‌্যাব বাহিনীকে ধন্যবাদ ও স্যালুট জানাই।

র‌্যাব-১২ সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার লে. কর্নেল খাইরুল ইসলাম বলেন, আমরা গণমাধ্যমের সংবাদে জানতে পেরেছিলাম মুরাদ আলীর একটি কুঁড়েঘর রয়েছে। বিষয়টি আমরা সরেজমিন পরিদর্শন করে সত্যতা পাই। এরপর বিষয়টি নিয়ে র‌্যাব মহাপরিচালকের সঙ্গে আলোচনা করি ও তাকে বাড়ি নির্মাণ করে দেওয়া হয়।

র‌্যাবের বানিয়ে দেওয়া বাড়ির সামনে মুক্তিযোদ্ধা মুরাদ আলী ও তার স্বজনেরা খাইরুল ইসলাম আরও বলেন, র‌্যাব দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে। আমরা ভবিষ্যতে যদি এমন অবস্থায় কাউকে পাই, তাহলে তার পাশেও দাঁড়াবো।

চাবি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন র‌্যাব-১২, কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার এএসপি সজল কুমার সরকার।

প্রসঙ্গত, মুক্তিযোদ্ধা মুরাদ আলী এক সময় ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন। বিষয়টি গণমাধ্যমে উঠে আসলে তা র‌্যাব সদস্যদের দৃষ্টিগোচর হয়। পরে তারা তাকে পাকা বাড়ি করে দেন।

 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশজুড়ে আবহাওয়া আজ শুষ্ক থাকবে, তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
দেশজুড়ে আবহাওয়া আজ শুষ্ক থাকবে, তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
মুক্তবুদ্ধির শিখা
মুক্তবুদ্ধির শিখা
যুক্তরাষ্ট্রে দিনভর ফ্লাইট বন্ধের শঙ্কা, নাশকতার আলামত নেই বলছে প্রশাসন
যুক্তরাষ্ট্রে দিনভর ফ্লাইট বন্ধের শঙ্কা, নাশকতার আলামত নেই বলছে প্রশাসন
গ্রিসকে ৭ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতলো জার্মানিও
গ্রিসকে ৭ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতলো জার্মানিও
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত