মাকে বাঁচাতে গিয়ে ঢাবি’র সাবেক ছাত্র খুন

টাঙ্গাইল প্রতিনিধি
১৮ জুন ২০২০, ২১:৪৭আপডেট : ১৮ জুন ২০২০, ২৩:৫৩

মেহেদী মোস্তফা রাজিব

টাঙ্গাইলের ভূঞাপুরে আম পাড়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধে মাকে বাঁচাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা খুন হয়েছেন। নিহতের নাম মেহেদী মোস্তফা রাজীব (৩৫)। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার ফলদা ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।

তার আপন চাচাতো ভাই জিহাদ তাকে খুন করে বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন।

নিহত মেহেদী মোস্তফা রাজীবের বাবার নাম গোলাম মোস্তফা দুলাল। রাজীব ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। অভিযুক্ত জিহাদ তার চাচা মফিজুল হক চন্দনের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, দুপুরে রাজীবের মায়ের সঙ্গে আম পাড়াকে কেন্দ্র করে চাচাতো ভাই জিহাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জিহাদ ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ছুরি এনে রাজীবের মাকে আঘাত করতে যায়। এ সময় রাজীব বাধা দিলে তাকেই ছুরিকাঘাত করে জিহাদ। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে রাজীবের মৃত্যু হয়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলাম বলেন, ‘ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
এ রিপোর্ট লেখা জিহাদকে আটক করা সম্ভব হয়নি।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর, ২০২৬)
ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর