'নো মাস্ক, নো সেল' কর্মসূচির প্রথম দিনেই তিন দোকান বন্ধ

হিলি প্রতিনিধি
০৪ জুলাই ২০২০, ১৮:১১আপডেট : ০৬ জুলাই ২০২০, ০১:২৪

'নো মাস্ক, নো সেল' কর্মসূচির প্রথম দিনেই তিন দোকান বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্কবিহীন ব্যক্তিদের কাছে পণ্য ক্রয় বিক্রয় বন্ধ করতে 'নো মাস্ক, নো সেল' কর্মসূচি চালু করেছে হাকিমপুর (হিলি) পৌরসভা কর্তৃপক্ষ। প্রথমদিনেই মাস্কবিহীন ক্রেতার কাছে পণ্য বিক্রির দায়ে তিনটি পোশাকের দোকানকে বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় হিলি বাজারে 'নো মাস্ক, নো সেল' কর্মসূচির উদ্বোধন করেন হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত।

হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বাংলা ট্রিবিউনকে বলেন, 'করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের পরামর্শক্রমে আমরা পৌরসভার বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে সম্প্রতি বৈঠকে বসেছিলাম। বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে, পৌরসভাধীন এলাকায় কোনও দোকানে মাস্ক ছাড়া পণ্য ক্রয়-বিক্রয় করতে পারবেন না কেউ। যদি কেউ এই সিদ্ধান্ত অমান্য করে, তাহলে তার দোকান এক থেকে সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হবে। আজ থেকেই পৌরসভা এলাকায় এই কর্মসূচি চালু করা হয়েছে। আমরা ব্যবসায়ীদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছি।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি