বড়াইগ্রামে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে খ্রিস্টান নারীর আত্মহত্যা!

নাটোর প্রতিনিধি
১২ জুলাই ২০২০, ০১:১৬ আপডেট : ১২ জুলাই ২০২০, ০১:২০

নাটোরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই নারী আত্মহত্যা করেন বলে পুলিশের দাবি।

নাটোরের বড়াইগ্রাম উপজেলার  বনপাড়া বাহিমালী গ্রামে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক খ্রিস্টান নারী আত্মহত্যা করেছেন। নিহত ওই নারীর নাম জেনি বেবী কস্তা (৪৫)।  শনিবার দুপুর ২টার পর ভাইয়ের বাসায় তার শয়ন কক্ষের দরজা ভেঙে পুলিশ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।

স্বামীর সঙ্গে ডিভোর্সের পর প্রায় ১৬ বছর যাবত তিনি  ঢাকায় চাকরির পাশাপাশি বনপাড়ায় ভাই-ভাবির সঙ্গে বসবাস করতেন।

তিনি ওই গ্রামের মৃত আব্রাহাম কস্তার মেয়ে।

বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ওসি দিলীপ কুমার দাস আরও জানান,  ১৬ বছর আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেলে জেনি বেবী কস্তা আর বিয়ে করেননি। তিনি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। করোনা পরিস্থিতির কারণে গত তিন মাস যাবত তিনি গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। শনিবার বিকেলে ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ফেসবুকে আবেগময় স্ট্যাটাস দেন তিনি। পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমি মরে গেলে তোরা এগুলো দেখিস।’ এর নিচে তার নিজের বেশ কয়েকটি ছবি জুড়ে দেন তিনি।

ওসি আরও জানান, ওই নারীর ফেসবুক আইডি থেকে তার অতীতের বেশ কিছু পোস্ট করা ছবি ও স্ট্যাটাস বিশ্লেষণ করা হচ্ছে। স্ট্যাটাসগুলো পড়ে ওই নারীকে ভীষণ আবেগ প্রবণ মনে হচ্ছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দুশ্চিন্তা আর একাকীত্ব থেকেই তিনি এমন কাজ করতে পারেন। তদন্তের পর প্রকৃত বিষয় জানা যাবে।

/টিএন/
সম্পর্কিত
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
সোনালী ব্যাংকের বরখাস্ত ৫ কর্মকর্তার কার বিরুদ্ধে কী অভিযোগ
সর্বশেষ খবর
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত, ৩ নেতা বহিষ্কার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত, ৩ নেতা বহিষ্কার
বাসি খাবার-পোড়া তেল, উত্তরায় রেস্টুরেন্টে জরিমানা
বাসি খাবার-পোড়া তেল, উত্তরায় রেস্টুরেন্টে জরিমানা
যুক্তরাষ্ট্রের জবাব পেয়েছে ইরান, সমঝোতার আভাস পেজেশকিয়ানের
যুক্তরাষ্ট্রের জবাব পেয়েছে ইরান, সমঝোতার আভাস পেজেশকিয়ানের
খেলনার চালান খুলতেই মিললো কোটি টাকার ড্রোন
খেলনার চালান খুলতেই মিললো কোটি টাকার ড্রোন
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত