কালুরঘাট সেতুতে আগামী ১০ দিন রাতে বন্ধ থাকবে যান চলাচল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ জুলাই ২০২০, ০৫:০৮আপডেট : ১৩ জুলাই ২০২০, ০৫:১৫

কালুর ঘাট সেতু (ছবি: সংগৃহীত)

প্রয়োজনীয় সংস্কার কাজের জন্য সোমবার (১৩ জুলাই) রাত থেকে চট্টগ্রামের কালুরঘাট সেতু ১০ দিন রাতে বন্ধ থাকবে। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. সবুক্তগীন এ তথ্য জানিয়েছেন।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন,  সংস্কার কার্যক্রম পরিচালনা করার জন্য আগামীকাল সোমবার থেকে ২৩ জুলাই পর্যন্ত  প্রতিদিন রাত ১০টা থেকে পরদিন সকাল আটটা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হবে।

কালুরঘাট সেতু দিয়ে দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়াসহ বিভিন্ন এলাকার লোকজন যানবাহনে যাওয়া আসা করে।

এছাড়া প্রতিদিন এই রেলসেতু দিয়ে একটি ট্রেন  চট্টগ্রাম থেকে দোহাজারী যাতায়াত করে। এর বাইরে দোহাজারী ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য ট্রেন ফার্নেস ওয়েল আনা-নেওয়া হয় এই সেতু দিয়ে।

প্রসঙ্গত, ১৯৩০ সালে নির্মাণের পর ১৮৫৮ সালে কালুরঘাট রেলসেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। ৮৯ বছরের পুরানো এই সেতু এখন প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সেতুটিতে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত; ভেঙে গেছে কাঠের পাটাতন, কোথাও কোথাও উঠে গেছে রেল লাইনের স্লিপার। ২০০১ সালে সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এরপর ২০০৪ ও ২০১২ সালে দুই দফায় এই সেতু বন্ধ রেখে সংস্কার কাজ করেছিল রেলওয়ে। গত বছরের শেষ ভাগেও একবার সংস্কার করা হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের