বঙ্গবন্ধুর আদর্শের মৃত্যু নাই: আইসিটি প্রতিমন্ত্রী

নাটোর প্রতিনিধি
০২ আগস্ট ২০২০, ২৩:২৭আপডেট : ০২ আগস্ট ২০২০, ২৩:২৯

বঙ্গবন্ধুর আদর্শের মৃত্যু নাই: আইসিটি প্রতিমন্ত্রী আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শের মৃত্যু নাই। আর তাই বঙ্গবন্ধুর আদর্শের প্রতীক, তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুজিব আদর্শের সৈনিকরা নিজের জীবনের ঝুঁকি নিয়েও বঙ্গবন্ধুর অনুকরণে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। মুজিব সৈনিকদের মানবসেবার এই পথচলা কোনও শক্তিই রোধ করতে পারবে না। তিনি উদাহরণ দিয়ে বলেন, করোনা সংক্রমণের মধ্যেও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মানুষদের সেবা দিতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। ইতোমধ্যে মারা গেছেন অনেক ত্যাগী নেতা, এমপি ও মন্ত্রী। তারপরও থেমে নেই মুজিব সৈনিকদের মানবসেবা। বর্তমানে দেশ বন্যা কবলিত। হাজার হাজার মানুষ পানিবন্দি। তাদের জীবণ দুর্বিসহ। এমন পরিস্থিতিতেও বঙ্গবন্ধুর সৈনিকরা জনগণের পাশে আছে। রাত-দিন কাজ করে অসহায়দের হাতে খাবার পৌতঁছে দেওয়া থেকে শুরু করে নিশ্চিত করছে সব ধরনের সেবা।

রবিবার (২ আগস্ট) বিকালে সিংড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদ সবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বঙ্গবন্ধুর জীবন দর্শন আর মানবসেবার উদাহরণ টেনে পলক আরও বলেন, ছোটবেলা থেকেই নেতৃত্বের গুনাবলীতে নিজেকে গড়ে তুলেছিলেন বঙ্গবন্ধু। তিনি শুধু দেশপ্রেমিক ছিলেন না, ছিলেন দেশ আর দেশের মানুষের জন্য নিবেদিত প্রাণ। মানুষকে তিনি অকৃত্রিমভাবে ভালোবাসতেন। আর এজন্যই তিনি অল্প সময়েই বঙ্গবন্ধু উপাধি পান।

প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। তার কন্যার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তৃতীয় অর্থনৈতিক বিপ্লব শেখ হাসিনার নেতৃত্বে করতে আমরা প্রস্তুত দাবি করে পলক বলেন, এই দেশ আর দেশের মানুষের সত্যিকারের উন্নয়ন ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। তাই বঙ্গবন্ধুর আদর্শকে বাঁচিয়ে রাখতে হলে তার মতো কাজ করতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান প্রমুখ।

/টিটি/
সম্পর্কিত
ছেলে চিকিৎসক, মেয়ে নার্স: ৫৪ বছরে এসএসসি পাস করলেন বাবা
প্রতিমন্ত্রীর এলাকায় ফ্যামিলি কার্ড প্রকল্পে নিয়োগের ফলাফল স্থগিত
ফ্যামিলি কার্ডের শুমারির নিয়োগদুই উপজেলার ইউএনও অবরুদ্ধ, কার্যালয়ে ছাত্রদল-যুবদলের ভাঙচুর, সাংবাদিকদের মারধর
সর্বশেষ খবর
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড!
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড!
বিচ্ছেদের পর ‘অনিশ্চিত ভবিষ্যৎ’ বলে কীসের ইঙ্গিত দিলেন নিকোল কিডম্যান
বিচ্ছেদের পর ‘অনিশ্চিত ভবিষ্যৎ’ বলে কীসের ইঙ্গিত দিলেন নিকোল কিডম্যান
ব্রাহ্মণবাড়িয়ায় দুই দিন ধরে বন্ধ গ্যাস পাম্প
ব্রাহ্মণবাড়িয়ায় দুই দিন ধরে বন্ধ গ্যাস পাম্প
কথা বলতে গিয়ে পরিচিত শব্দ মনে পড়ছে না? কখন সতর্ক হবেন
কথা বলতে গিয়ে পরিচিত শব্দ মনে পড়ছে না? কখন সতর্ক হবেন
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ