মসজিদ কমিটির পদ নিয়ে দ্বন্দ্ব, এক ব্যক্তি খুন

জামালপুর প্রতিনিধি
০৩ আগস্ট ২০২০, ২০:৩৭আপডেট : ০৩ আগস্ট ২০২০, ২২:১৪

জামালপুর জামালপুর সদর উপজেলার রনরামপুর কপালীপাড়া গ্রামে মসজিদ কমিটিকে কেন্দ্র করে মুক্তার হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও শাবল দিয়ে আঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত মুক্তার হোসেন কপালীপাড়া গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।

সোমবার (৩ আগস্ট) বেলা ৩টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার জানান, রনরামপুর কপালীপাড়া নতুন জামে মসজিদের কমিটি নিয়ে প্রতিবেশী আব্দুল মজিদ ও তার তিন পুত্রের সঙ্গে বিরোধ চলছিল মুক্তার হোসেনের। এই বিরোধের জেরে দুপুরে মসজিদের পাশেই তাকে পিটিয়ে ও শাবল দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পরে মুক্তারকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান