যমুনা নদী থেকে বালু তোলার দায়ে গ্রেফতার ৪

বগুড়া প্রতিনিধি
১১ আগস্ট ২০২০, ২১:৫২আপডেট : ১১ আগস্ট ২০২০, ২১:৫২

যমুনা নদী থেকে বালু তোলার দায়ে গ্রেফতার ৪

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় পুলিশ চার জনকে সরঞ্জামাদিসহ গ্রেফতার করেছে। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যার দিকে তাদের গ্রেফতার ও মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় মামলা হয়েছে।

গ্রেফতার বালু উত্তোলনকারীরা হলেন- টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার মাটিকাটা গ্রামের আবদুস সালামের ছেলে বদিউজ্জামান বদি (৪০), মৃত আলী মণ্ডলের ছেলে নূরুল ইসলাম (২৮), মৃত মুনছের আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) ও মৃত সামাদ আলীর ছেলে শাহজাহান আলী (৪৫)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ রানা জানান, গ্রেফতার আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে যমুনা নদী থেকে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের আওলাকান্দি এলাকায় অভিযান চালিয়ে বদি, নূরুল, রাজ্জাক ও শাহজাহানকে গ্রেফতার করা হয়। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত ছোট-বড় চারটি শ্যালো মেশিন, একটি বড় নৌকা, তিনটি প্লাস্টিকের পাইপ, দুটি টিউবওয়েল এবং নৌকায় থাকা ৫০০ বর্গফুট বালু জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম