নিখোঁজের দুই দিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
১৩ আগস্ট ২০২০, ১৮:৪৩আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৮:৫২

নিখোঁজের দুই দিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

গোপালগঞ্জে নিখোঁজের দুই দিন পর আমিনুর রহমান খান (২২) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে কাশিয়ানী উপজেলার তালতলা খাল থেকে ওই কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

সে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া পশ্চিমপাড়া গ্রামের হাফিজুর রহমান খানের ছেলে এবং গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অর্থনীতি বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার আমিনুর রহমান জানিয়েছেন, ১১ আগস্ট রাত ১১টার দিকে আমিনুর বাড়ি থেকে আলা ধরতে (মাছ শিকার) যান। এরপর থেকে সে নিখোঁজ ছিল। এ ব্যাপারে তার পিতা গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারন ডায়েরি করেন। বৃহস্পতিবার বিকালে স্থানীয়রা খালে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং নিহতের পরিবার আমিনুরের লাশ বলে শনাক্ত করে।

তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

/এএইচ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে