আট বন্দি কিশোরকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেলো পুলিশ

যশোর প্রতিনিধি
২৭ আগস্ট ২০২০, ১৩:৪৩আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১৩:৪৪

যশোর শিশু উন্নয়ন কেন্দ্র যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর হত্যা মামলায় গ্রেফতার কেন্দ্রের আট কিশোরকে চার দিনের জন্য পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেছেন আদালত।  যশোর নারী ও শিশু নির্যাতন দমন ও প্রতিরোধ ট্রাইব্যুনালের বিচারক টিএম আবু মুসা আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দীর্ঘ শুনানি শেষে এই আবেদন মঞ্জুর করেন। 

এই মামলার তদন্ত কর্মকর্তা ইনসপেক্টর মো. রকিবুজ্জামান ও বাদীপক্ষের আইনজীবী ব্লাস্ট যশোরের কো-অর্ডিনেটর মোস্তফা হুমায়ুন কবীর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 

তদন্ত কর্মকর্তা ইনসপেক্টর মো. রকিবুজ্জামান জানান, গত ২০ আগস্ট আট কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। আদালত আজ তাদের চার দিনের জন্য পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেছেন। 

বাদীপক্ষের আইনজীবী ব্লাস্ট যশোরের কো-অর্ডিনেটর মোস্তফা হুমায়ুন কবীর বলেন, ‘চাঞ্চল্যকর এই হত্যা মামলা বাংলাদেশসহ সারাবিশ্ব উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করেছে। মামলার তদন্ত কর্মকর্তা আট কিশোরের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আট দিনের হেফাজত চেয়ে আবেদন করেন। বিজ্ঞ আদালত উভয়পক্ষের শুনানিশেষে চার দিনের আবেদন মঞ্জুর করেন। তাদের শিশু উন্নয়ন কেন্দ্রের নিরিবিলি স্থানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্যে বলা হয়েছে।’ 

তিনি বলেন, ‘চাঞ্চল্যকর এই মামলার প্রকৃতপক্ষে কী ঘটেছিল, আমরা চাই- এর সত্যতা জাতির সামনে আসুক।  আমি ব্লাস্টের পক্ষে রাষ্ট্রকে এই মামলায় সহায়তা করছি।’   

প্রসঙ্গত, ১৩ আগস্ট তুচ্ছ ঘটনায় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দি তিন কিশোর মারপিটে নিহত হয়। এ সময় আহত হয় ১৫ জন। আহতদের উদ্ধার করে পুলিশ যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় দুটি পৃথক তদন্ত কমিটি গঠন ও কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

আরও পড়ুন-
যশোরে কিশোর নিহতের ঘটনায় কর্মকর্তারা সম্পৃক্ত

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নৃশংসতা দীর্ঘদিনের অনিয়ম-দুর্নীতির বহিঃপ্রকাশ

‘সারা জীবন জেলখানাতে কাটাবো, তবু শিশু উন্নয়ন কেন্দ্রে থাকবো না’

‘আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা তৎপর হলে ঘটনা এতদূর গড়াতো না’ (ভিডিও)

শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোর হত্যা, ৫ কর্মকর্তা রিমান্ডে

কর্মকর্তারাই চালিয়েছেন পৈশাচিক নির্যাতন: পুলিশ সুপার

শিশু উন্নয়ন কেন্দ্রে তিন জনকে হত্যা: পাঁচ কর্মকর্তাসহ ‘জড়িত’ ১২ জন শনাক্ত

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক সাময়িক বরখাস্ত, মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী