মেয়ের মারধরে বাবার মৃত্যুর অভিযোগ!

নাটোর প্রতিনিধি
৩১ আগস্ট ২০২০, ১৭:৪৪ আপডেট : ৩১ আগস্ট ২০২০, ১৭:৪৮

আব্দুস সাত্তার নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আঁচলকোট গ্রামে মেয়ের মারধরে বাবার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মেয়েকে আটক করেছে পুলিশ।  সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম আব্দুস সাত্তার (৬৫)। তিনি আঁচলকোট গ্রামের বাসিন্দা এবং হাতিয়ান্দহ ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি। তার অভিযুক্ত মেয়ের নাম মীরা।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে হাতিয়ান্দহ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম এবং প্রতিবেশী শফিকুল ইসলাম জানান, মীরা দুই মেয়ের মা। তার স্বামী পল্লী বিদ্যুতে চাকরি করতো। একপর্যায়ে স্থানীয় ডিশ লাইনম্যানের সঙ্গে সম্পর্কের জেরে সে নতুন সংসার করলেও তিন মাস পরেই সেখানে তালাকপ্রাপ্ত হয়। এরপর থেকেই দুই মেয়েকে নিয়ে সে বাবার বাড়ি থাকতো। সোমবার দুপুরে বাবার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে বাবার চর-থাপ্পড়ে ক্ষিপ্ত হয়ে সে তার নারকেল গাছের ডাল দিয়ে পিঠে আঘাত করে। ঘটনাস্থলেই সাত্তারের মৃত্যু হয়। এ সময় পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে ঘরে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ওই মরদেহ উদ্ধার শেষে মীরাকে আটক করে।

ওসি জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

/এমএএ/
সম্পর্কিত
এক জেলায় প্রাথমিকের ৪৪৯ শিক্ষকের পদ শূন্য, সংকট কাটবে কবে?
জার্মান পর্যটকের ল্যাপটপ কীভাবে গেলো কাপড়ের দোকানে?
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
সর্বশেষ খবর
চকবাজারে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে যা বললেন ডিএসসিসি প্রশাসক
চকবাজারে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে যা বললেন ডিএসসিসি প্রশাসক
বিদ্যুৎহীন ভবনে এখনও অবরুদ্ধ চুয়েট ভিসি, রাতভর পাহারায় শিক্ষার্থীরা
বিদ্যুৎহীন ভবনে এখনও অবরুদ্ধ চুয়েট ভিসি, রাতভর পাহারায় শিক্ষার্থীরা
রাহুলের আবেদনে ১৪টি ‘ত্রুটি’ চিহ্নিত করলো সুপ্রিম কোর্ট, আজ হচ্ছে না শুনানি
রাহুলের আবেদনে ১৪টি ‘ত্রুটি’ চিহ্নিত করলো সুপ্রিম কোর্ট, আজ হচ্ছে না শুনানি
বিমানে পাওয়ার ব্যাংক চার্জ দেওয়া যায়? যাত্রীদের যে নিয়মগুলো জানা জরুরি
বিমানে পাওয়ার ব্যাংক চার্জ দেওয়া যায়? যাত্রীদের যে নিয়মগুলো জানা জরুরি
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস