সিনহা হত্যা মামলা: স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে কারাগারে ৪ পুলিশ সদস্য

কক্সবাজার প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৩আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৯

সিনহা হত্যা মামলা: স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে কারাগারে ৪ পুলিশ সদস্য মেজর (অব.) সিনহা মো. রাশেদ হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে অভিযুক্ত চার পুলিশ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। প্রায় ৬ ঘণ্টা জবানবন্দি গ্রহণের পর বুধবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে পুলিশের প্রিজন ভ্যানে করে তাদের আদালত থেকে কারাগারে নেওয়া হয়।

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আব্দুল্লাহ আল-মামুন ও এএসআই লিটন মিয়া।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে চার পুলিশ সদস্যকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসে তদন্তকারী সংস্থা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সকাল ১১টার দিকে পৃথক চার পুলিশ সদস্যের জবানবন্দি রেকর্ড করেন আদালত। এরমধ্যে কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেনকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের আদালতে এবং কনস্টেবল আব্দুল্লাহ আল-মামুন ও এএসআই লিটন মিয়ার জবানবন্দি কক্সবাজারের সিনিয়র বিচারিক হাকিম তামান্না ফারাহর আদালতে নেওয়া হয়।

এর আগে, তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় কক্সবাজার সদর হাসপাতালে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এএসপি খাইরুল ইসলাম। গত ২৪ আগস্ট তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন কক্সবাজারের সিনিয়র বিচারিক হাকিম আদালতের বিচারক তামান্না ফারাহ। গত ৬ সেপ্টেম্বর তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় র‌্যাব।

এ মামলায় অভিযুক্ত ১৩ জনের মধ্যে এর আগে প্রধান আসামি ইন্সপেক্টর লিয়াকত আলীসহ ৮ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।

পুলিশের অপর তিন সদস্য ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত ও এএসআই নন্দ দুলালকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে প্রদীপকে চার দফায় ১৫ দিন এবং লিয়াকত ও নন্দ দুলাল রক্ষিতকে তিন দফায় ১৪ দিন করে রিমান্ডে নেওয়া হয়। লিয়াকত ও নন্দ দুলাল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও প্রদীপ রাজি হননি। তারা সবাই এখন কারাগারে রয়েছেন। এপিবিএনের তিন সদস্যসহ এ পর্যন্ত ১২ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

 

আরও পড়ুন:

ওসি প্রদীপের বিরুদ্ধে আরও দুই মামলা

ওসি প্রদীপসহ ২৮ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের

 

ওসি প্রদীপসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেবে র‌্যাব

দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কাজ চলছে: র‌্যাব ডিজি

সিনহা হত্যা মামলা: আসামিদের জিজ্ঞাসাবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

গণশুনানি শেষ: ২৩ আগস্ট প্রতিবেদন জমা দিতে পারে তদন্ত কমিটি

সিনহাকে হত্যার ঘটনাস্থল পরিদর্শন করলেন র‌্যাবের নতুন তদন্ত কর্মকর্তা

পাহাড় থেকে নামতে রাত হওয়ায় সিনহাদের ‘ডাকাত’ সন্দেহ করা হয়

আত্মসমর্পণকারী ইয়াবা পাচারকারীদের কাছেও আর্থিক সুবিধা নিয়েছেন ওসি প্রদীপ!

‘সেদিন দুপুর থেকেই ফোর্স নিয়ে মেরিন ড্রাইভে অবস্থান করছিলেন ইন্সপেক্টর লিয়াকত’

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি