চৌমুহনীতে দুটি দোকানকে ১ লাখ টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৯আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪০

অভিযুক্ত মেসার্স রনি এন্টারপ্রাইজ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মসলার আড়তে অভিযান চালিয়ে ক্ষতিকারক রং ও নিম্নমানের পোকাযুক্ত গুড়া মসলা ব্যবহার করে বিক্রির অপরাধ দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবিরের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় মেসার্স রনি এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা এবং মেসার্স রমনী স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদালত।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির বলেন, মসলায় ক্ষতিকারক রং ও নিম্নমানের পোকাযুক্ত গুড়া মসলা ব্যবহার করে বিক্রির অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে ছিলেন, জেলা স্যানিটারি পরিদর্শক শওকত আলী, সিভিল সার্জন অফিস এবং আইনশৃঙ্খলায় সহযোগিতা করেন র‌্যাব-১১ কার্যালয়, লক্ষীপুর।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের