দেলোয়ারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

ফেনী প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২০, ১৬:২৪আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ১৬:৩১

র‌্যাবের হাতে গ্রেফতার দেলোয়ার (মাঝে) ও বাদল

নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনার প্রধান সন্দেহভাজন ও স্থানীয় সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন র‌্যাব-১১-এর ডিএডি আবদুল বাশেদ।

এর আগে দেলোয়ারের স্বীকারোক্তি অনুযায়ী সোমবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জে তাঁর মাছের খামারে অভিযান চালিয়ে ৭টি তাজা ককটেল ও দুটি গুলি উদ্ধার করে র‌্যাব।

মঙ্গলবার সকালে  র‌্যাব-১১-এর ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম এই তথ্য নিশ্চিত করেন।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় র‌্যাব বাদী হয়ে দেলোয়ার বাহিনী প্রধান দেলোয়ারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ওসি কামরুল ফারুক বলেন, এর আগে রবিবার দিনগত রাতে নারায়ণগঞ্জের চিটাগং রোড থেকে বাসে তল্লাশি চালিয়ে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার দেহ তল্লাশি করে করে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পরে তার দেওয়া তথ্যে ঢাকার কামরাঙ্গীচর থেকে নূর হোসেন বাদলকে গ্রেফতার করা হয়। সোমবার রাতে দেলোয়ারের স্বীকারোক্তি অনুযায়ী নোয়াখালীর বেগমগঞ্জে তাঁর মাছের খামারে অভিযান চালিয়ে ৭টি তাজা ককটেল ও দুটি গুলি উদ্ধার করে র‌্যাব।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী