বাকিতে পেট্রোল না দেওয়ায় দোকানে হামলা, ৩ ছাত্রলীগ নেতা আটক

পটুয়াখালী সংবাদদাতা
২২ অক্টোবর ২০২০, ০৯:৫৭আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ০১:১৭

কলাপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা।

বাকিতে পেট্রোল না দেওয়ায় দোকানে হামলা ও ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ তাদের ব্যবহৃত চারটি মোটরসাইকেল জব্দ করে।

মঙ্গলবার রাতে কলাপাড়া পৌরশহরের সদর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রাতেই দোকান মালিক আবদুস সালাম বিশ্বাস বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা করেছেন।

আটক অপর দুজন হলেন রাকিবুল ও ইউনুস।

পুলিশ জানায়, সন্ধ্যায় পৌর শহরের সদর রোড এলাকায় জুয়েল রানা ১০টি মোটরসাইকেল ও দলবল নিয়ে আবদুস সালাম বিশ্বাসের পেট্রোলের দোকানে যান। এ সময় জোর করে বাকিতে পেট্রোল ভরে মোটরসাইকেল নিয়ে চলে যেতে চান তারা। দোকান মালিক টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে দোকানিকে মারধর করে তারা। একপর্যায়ে জুয়েল রানা ও তার সঙ্গীরা দোকানে হামলা চালিয়ে পেট্রোল ফেলে দেয় এবং দোকানের ক্যাশ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জুয়েল রানাসহ তিনজনকে আটক করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে চারটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় দোকান মালিক আবদুস সালাম বিশ্বাস বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা করেন। এর পরই কলাপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ তিনজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান