হেলিকপ্টারে ঢাকায় আনা হলো এমপি আবু জাহিরকে

হবিগঞ্জ প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২০, ১২:৪৭আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১২:৪৭

আবু জাহিরকে হেলিকপ্টারে ওঠানো হচ্ছে করোনায় আক্রান্ত হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট আবু জাহিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ ঈদগাহ মাঠ থেকে সেনাবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিএমএইচে নেওয়া হয়।

আবু জাহিরের ব্যক্তিগত সহকারী সুদীপ দাশ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে। ঢাকায় রওনা হওয়ার সময় হবিগঞ্জবাসীর কাছে দোয়া চেয়েছেন এমপি।

উল্লেখ্য, করোনার শুরু থেকে আবু জাহির জনগণের পাশে থেকে হবিগঞ্জের বিভিন্ন স্থানে ত্রাণ বিরতণ, সচেতনতামূলক সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। সম্প্রতি তিনি অসুস্থ বোধ করলে ২৫ অক্টোবর তার নমুনা সংগ্রহ করা হয়। ২৬ অক্টোবর রাতে তার রিপোর্ট পজিটিভ আসে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম