কাশিয়ানীতে তুচ্ছ ঘটনায় ভাইয়ের হাতে ভাই খুন

গোপালগঞ্জ প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২০, ১৭:৪১আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১৭:৪৫

গোপালগঞ্জ গোপালগঞ্জের কাশিয়ানীর মহেশপুর ইউনিয়নের বাগিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বাগিয়া গ্রামের আব্দুর রাজ্জাক সেখের ছেলে মো. শহিদ শেখ (৩৫)-এর খালাতো ভাই একই গ্রামের মালেক সেখের ছেলে মো. রবিউল শেখের মাকে নিয়ে পারিবারিকভাবে বিরোধ হয়।

সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বিরোধের এক পর্যায়ে হাতাহাতি হলে এলাকাবাসী উভয়ের মধ্যে বিরোধ মীমাংসা করে দেয়।

তবে স্থানীয় মীমাংসা উপেক্ষা করে ওই রাতেই রবিউল শেখ (৪৫) চার/পাঁচ জন সঙ্গী নিয়ে রাতের অন্ধকারে মো. শহিদ শেখের (৩৫) ওপর হামলা করে তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ উঠেছে। পরে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী শহিদ শেখকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে যায়। অবস্থার আরও অবনতি হলে রাতে ঢাকায় নেওয়ার পথে মানিকগঞ্জ এলাকায় তার মৃত্যু হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের