ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার চেষ্টা চলছে, লুটপাটের প্রসঙ্গ অবান্তর: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২১, ২২:৪৩আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২২:৪৩

করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘যেটা বাংলাদেশে এখনও আসেইনি তার মধ্যে লুটপাটের কথা বলা দায়িত্বশীলতার পরিচয় বহন করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন সবার কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন এবং সেটা হবে বিনামূল্যে। যেখানে বিনামূল্যে দেওয়ার চেষ্টা চলছে, সেখানে লুটপাটের প্রসঙ্গ অযৌক্তিক এবং অবান্তর।’

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় হানিফ আরও বলেন, ‘বিএনপির সরকার পতনের আহ্বান এবং হুঙ্কার নিয়ে জনগণ এখন হাসে। গত ১০ বছর ধরে তারা অজস্রবার বলে আসছে এ কথা। শুধু কর্মীদের টিকিয়ে রাখার জন্য তারা এসব বলে। বিএনপি বা অন্য কোনও দলের আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর মতো সক্ষমতা নেই।’

এ সময় জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান