ভোট কেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়া, বর্তমান মেয়রকে নাজেহালের অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২১, ১৬:২০আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১৬:২০

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে শালবন কেন্দ্রে বর্তমান মেয়র রফিকুল আলম ও আওয়ামী লীগ প্রার্থী নির্মলেন্দু চৌধুরীর কর্মী ও সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। আজ শনিবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টার দিকে এই ঘটনা ঘটে। এতে বর্তমান মেয়র ও সম্মিলিত নাগরিক কমিটির স্বতন্ত্র প্রার্থীকে টানা-হেঁচড়া করে নাজেহাল করার অভিযোগ পাওয়া গেছে।

মেয়র রফিকুল আলমের প্রধান নির্বাচন সমন্বয়কারী অ্যাডভোকেট আকতার উদ্দিন মামুন অভিযোগ করে বলেন, তার প্রার্থী শালবন ভোকেশনাল কেন্দ্রে ভোট চাইতে গেলে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক আলমাসের নেতৃত্বে হামলার চেষ্টা করা হয়। এসময় মেয়র রফিকুল আলমের নেতাকর্মীরা মেয়রকে নাজেহালের হাত থেকে বাঁচাতে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। আওয়ামী লীগ নেতা-কর্মীরা অহেতুক বর্তমান মেয়রকে নাজেহাল করেন।

আওয়ামী লীগ প্রার্থী নির্মলেন্দু চৌধূরী বলেন, বর্তমান মেয়র কেন্দ্রে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন। এসময় তার নেতাকর্মীরা প্রতিবাদ করলে রফিকুল আলমের লোকজন তাদের ওপর চড়াও হয় এবং তার অনেক নেতাকর্মীকে হয়রানি করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ জানান উভয় প্রার্থীর নেতা-কর্মীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে কেউ লাঞ্ছিত হয়নি। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের