ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ, মাঝ পদ্মায় আটকা ৫ ফেরি

মা‌নিকগঞ্জ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২১, ১০:৫৯আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১০:৫৯

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত ২টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝপদ্মায় ঘন কুয়াশায় যাত্রী যানবাহন নিয়ে ৫টি ফেরি নোঙর করে আছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় ফেরি পারের অপেক্ষায় উভয় পারের ঘাট এলাকায় আটকা প‌ড়ে‌ছে  বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের কয়েক শত যানাবাহন। 

বিআইডব্লিউটিসি’র আরিচা সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। ফেরি সেক্টরের সূত্র জানিয়েছে, পাটুরিয়া ঘাটে আটকা আছে ক‌য়েক শতাধিক যানবাহন। আর সময় বাড়ার সঙ্গে সঙ্গে উভয় পাড়ে ফেরি পারের জন্য আসা যানবাহনের সংখ্যাও ক্রমান্বয়ে বাড়ছে। এতে যাত্রীসহ যানবাহন শ্রমিকরা দুর্ভোগে পড়েছেন।

বিআইডব্লিউটিসি’র আরিচা সেক্টরের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল আরও জানান, রাত ২টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো স্পষ্টভাবে না দেখার কার‌ণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে অগ্রা‌ধিকার ভি‌ত্তি‌তে যাত্রীবাহী প‌রিবহন আগে পারাপার করা হবে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি