মাদ্রাসা শিক্ষাকে আন্তর্জাতিক মানের করতে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ জানুয়ারি ২০২১, ২০:৩৬আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২০:৩৬

সরকার মাদ্রাসা শিক্ষাকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে মাদ্রাসা শিক্ষাকে যাতে আন্তর্জাতিক শিক্ষার মানের সঙ্গে মোটামুটি তুলনামূলক একটা অবস্থানে নিয়ে আসতে পারি। আর শিক্ষা মন্ত্রণালয় সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।’

শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর মাদ্রাসা শিক্ষক পরিষদের উদ্যোগে নগরীর মাদ্রাসা প্রধানদের সঙ্গে মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রধান অতিথি ছিলেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদ্রাসা শিক্ষার বৈপ্লবিক পরিবর্তনের জন্য সর্বপ্রথম পদক্ষেপ নিয়েছিলেন। যার ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টার সারাদেশে ছয় হাজার কোটি টাকা ব্যয়ে ১৮০০ মাদ্রাসা বিল্ডিং তৈরির কাজ চলছে। তিনি মাদ্রাসা শিক্ষার প্রসারে আলাদা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ করেছেন।‘

শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, ‘মাদ্রাসা শিক্ষাকে আন্তর্জাতিক মানের হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। কিন্তু সরকারের একক প্রচেষ্টায় কখনোই তা সম্ভব নয়। তাই এই প্রচেষ্টায় মাদ্রাসা শিক্ষার সঙ্গে জড়িত সবাইকে সহযোগিতা করতে হবে।’

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওছিউর রহমানের সভাপতিত্বে এবং দারুল উলুম কমিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মহাসিন ভূঁইয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ছলিম উল্লাহ, আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ সরোয়ার উদ্দিন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. মুহাম্মদ লিয়াকত আলী বক্তব্য রাখেন। নগরীর সব মাদ্রাসা প্রধানরা সেখানে উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি