শপথ নিতে যাওয়ার পথে আবদুল কাদের মির্জার গাড়িবহরে হামলা

নোয়াখালী প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৩:২৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে বসুরহাট থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার পথে এই হামলার ঘটনা ঘটে। আবদুল কাদের মির্জার গাড়িবহরে হামলা

বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা আজ শপথ নেবেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এই অনুষ্ঠানে যাওয়ার পথে আজ ভোরে ফেনী জেলার দাগনভূঞা বাজারে আবদুল কাদের মির্জার গাড়িবহরে ইট-পাটকেল ও ডিম নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এ বিষয়ে আবদুল কাদের মির্জার মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই হামলার প্রতিক্রিয়া জানাতে কিছুক্ষণের মধ্যে তিনি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসবেন।

পরে ৯টা ৪৫ মিনিটের দিকে ফেসবুক লাইভে তিনি অভিযোগ করেন, ‘শপথের জন্য চট্টগ্রাম যাওয়ার পথে আমাকে হত্যার উদ্দেশ্যে ফেনীর নিজাম উদ্দিন হাজারী ও নোয়াখালীর একরামুল করিম চৌধুরীর সন্ত্রাসীরা ভোর ৬টা ১৫ মিনিটে দাগনভূঁঞা বাজারে আমার গাড়িবহরে হামলা করে।’

তিনি জানান আজ রাত ৮টায় ফেসবুক লাইভে এসে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করবেন তিনি।

আরও পড়ুন-

মাহফিলে উসকানিমূলক বক্তব্য: দুজনকে পুলিশে দিলেন কাদের মির্জা

/এফএস/
সম্পর্কিত
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতারকনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, পার্টি সেন্টারের মালিক গ্রেফতার
আওয়ামী লীগ ক্লোজড চ্যাপ্টার, পতন হয়েছে বাংলাদেশে আর দাফন ভারতে: সারজিস
সর্বশেষ খবর
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
যুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
বিবিসির বিশ্লেষণযুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি