আবদুল কাদের মির্জাকে ‘উন্মাদ, মাতাল, চাঁদাবাজ’ ডাকলেন ফেনীর আ.লীগ নেতারা

ফেনী প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১৪

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জাকে ‘উন্মাদ, মাতাল, টেন্ডারবাজ, চাঁদাবাজ, অস্ত্র ব্যবসায়ী ও দুশ্চরিত্র’ বলে আখ্যায়িত করেছেন ফেনী জেলা আওয়ামী লীগের নেতারা। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ২টার দিকে এক সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ তোলেন। ফেনী জেলা আওয়ামী লীগেরে যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটনসহ দলের  দুই উপজেলা চেয়ারম্যান ও এক পৌর মেয়র এতে অংশ নেন।

শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই সংবাদ সম্মেলনে অপর দুই অভিযোগকারী হলেন জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন এবং ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজি। তাদের স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন জহির উদ্দিন মাহমুদ লিপটন। আবদুল কাদের মির্জা

বক্তারা কাদের মির্জাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে বলেন, ফেনীর সংসদ সদস্য নিজাম হাজারীসহ তাদের বিরুদ্ধে কাদের মির্জা মিথ্যা অভিযোগ এনে সুনাম নষ্টের চেষ্টা করছে। তারা দ্রুত কাদের মির্জাকে গ্রেফতার করে পাবনা মানসিক হাসপাতাল কিংবা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাঠানোর দাবি করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রামে শপথ নিতে যাওয়ার পথে ফেনীতে আবদুল কাদের মির্জার গাড়িবহরে হামলা হয়। পরে আবদুল কাদের মির্জা অভিযোগ করেন, ফেনীর নিজাম উদ্দিন হাজারী ও নোয়াখালীর একরামুল করিম চৌধুরীর সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশে এই হামলা চালিয়েছে।

আরও পড়ুন-

শপথ নিতে যাওয়ার পথে আবদুল কাদের মির্জার গাড়িবহরে হামলা

কেউ কি নেই প্রতিবাদ করার: আবদুল কাদের মির্জা

‘চুপ করে বসে থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারবেন না’

ওবায়দুল কাদেরকে ‘রাজাকার পরিবারের সদস্য’ বললেন এমপি একরামুল

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান