৩১০০ কেজি সরকারি চাল জব্দ, একজনের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২১, ০০:০২আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ০০:০২

হবিগঞ্জের আজমিরীগঞ্জে অভিযান চালিয়ে ভিজিডি কর্মসূচির ৫০ কেজির ৬২ বস্তা (৩ হাজার ১০০ কেজি) চাল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় জাবের মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান খানের নেতৃত্বে অভিযান চালিয়ে চাল জব্দ এবং মোবাইল কোর্ট পরিচালনা করে দণ্ড প্রদান করা হয়।

জাবের মিয়া আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের অতু মিয়ার ছেলে।

জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান খানের নেতৃত্বে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাজহারুল আনোয়ার এবং আজমিরীগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় আজমিরীগঞ্জের কাকাইলছেও সড়কে অভিযান পরিচালনা করে এই চাল জব্দ করা হয়। এ সময় জাবের মিয়াকে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে জাবের মিয়াকে কারাদণ্ড দেওয়া হয়।

এ ব্যাপারে মো. মতিউর রহমান খান বলেন, ‘ভিজিডি কর্মসূচির চালের বস্তা পরিবর্তন করে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয়। জব্দ চালের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম