ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, হেফাজত সমর্থক গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২১, ২২:৫৬আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২২:৫৬

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এক হেফাজত সমর্থক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (১৯ এপ্রিল) বিকালে তাকে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।  চাঁদপুর ডিবির পরিদর্শক সানজিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তির নাম জাকারিয়া খান (২০)। সে চাঁদপুর পৌরসভার কবরস্থান রোড এলাকার মুসলিম খানের ছেলে। রামগঞ্জ থানার আল-ফারুক ইসলামিয়া একাডেমিতে সে শিক্ষকতা করে।

পুলিশ জানায়, জাকারিয়া কিছুদিন আগে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ভিত্তিহীন একটি ভিডিও জোড়াতালি দিয়ে তৈরি করে ফেসবুক থেকে তা পোস্ট করে। পরে বিষয়টি গোয়েন্দা পুলিশের নজরে এলে তাকে গ্রেফতার করা হয়।

পরিদর্শক সানজিদ বলেন, ‘বেশ কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও পোস্ট করে ওই হেফাজত সমর্থক। পরে বিষয়টি আমাদের নজরে এলে আমরা তাকে ডিটেক্ট করি। সোমবার বিকাল ৫টার দিকে রামগঞ্জের আল-ফারুক ইসলামীয়া একাডেমি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে