পাহাড় ধসে প্রাণহানি রোধে সচেতনতামূলক কার্যক্রম

রাঙামাটি প্রতিনিধি
১৭ মে ২০২১, ২১:০৬আপডেট : ১৭ মে ২০২১, ২১:০৬

রাঙামাটিতে পাহাড় ধসে প্রাণহানি রোধে আগাম প্রস্তুতি হিসেবে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সাইনবোর্ড স্থাপন এবং স্থানীয়দের মাঝে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শিমুতলী, রূপনগর পাড়া এলাকা, মনতলা, যুব উন্নয়ন এলাকায় যেসব স্থানে পাহাড় ধস হয় সেসব স্থানে সচেতনতামূলক সাইনবোর্ড বসানো হয়েছে।

এ সময় বিভিন্ন পাহাড়ে বসবাসরত মানুষকে নিরাপদে সরিয়ে যাওয়ার অনুরোধ জানান জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। জেলা প্রশাসক বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা হিসেবে যেসব কার্যক্রম হাতে নিয়েছি। এর অংশ হিসেবে শহরের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত এলাকায় আমরা সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছি। এছাড়া সবাইকে সচেতন করার কাজ করছি। তারা যাতে নিরাপদ স্থানে সরে যেতে পারে। অবৈধভাবে পাহাড়ের জায়গা দখল করে বসবাস করে অনেকে ভাড়াও দিচ্ছেন বলে আমি শুনেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পাহাড় ধসে প্রাণহানি রোধে সচেতনতামূলক কার্যক্রম প্রসঙ্গত, গত ২০১৭ সালে ১৩ জুন রাঙামাটিতে ব্যাপক পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ১২০ জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হন। এছাড়া জেলায় ব্যাপক ঘরবাড়ি, গৃহপালিত পশু ও ফসলের ক্ষতি হয়।

এ সময় জেলা প্রশাসকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন– রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা ৬নং ওয়ার্ড কমিশনার রবি মোহন চাকমাসহ স্থানীয় জনসাধারণ।

/এমএএ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা
আদিবাসী জনগোষ্ঠীর ওপর জলবায়ু চাপ বাড়ছে: গবেষণা
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের