নিজ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

ঝিনাইদহ প্রতিনিধি
৩০ মে ২০২১, ১২:১৫আপডেট : ৩০ মে ২০২১, ১২:১৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দলিলপুর গ্রামে বাবার বাড়ি থেকে সাথী খাতুন (১৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ মে) সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। সাথী ওই গ্রামের গোলাম মোস্তফার মেয়ে। এ ঘটনার পর থেকে তার স্বামী সুজন বিশ্বাস পলাতক রয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

সাথীর মা অমেলা বেগম জানান, ছয় মাস আগে পার্শ্ববর্তী জেলার মাগুরা শহরের ঢালপাড়া গ্রামের বরকত বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাসের (২০) সঙ্গে সাথীর বিয়ে হয়। গত বুধবার সুজন দলিলপুরে আসে। শুক্রবার মেয়ে ও জামাইকে রেখে কুষ্টিয়ার আমলায় স্বামীর কাছে ধান আনতে যান তিনি। সকালে প্রতিবেশীরা খবর দেয় তার মেয়ে মারা গেছে।

তিনি অভিযোগ করেন, সাথীকে শ্বাসরোধ করে হত্যা করে জামাই পালিয়েছে। যাওয়ার সময় মেয়ে-জামাইয়ের কাছে ৯০ হাজার টাকা দিয়ে সাবধানে রাখতে বলেন। ফিরে এসে ঘরে সে টাকা পাননি। মেয়ের কানে রিং ছিল, তাও নেই।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তবে সে হত্যা নাকি আত্মহত্যা করেছে সেটি ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী